জনডাক ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ

আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন।

বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ধলিয়া ইউনিয়নসহ সদর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান দেশের একটি গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় স্বাগত মিছিলে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এগুলো কারা করছে আপনারাই ভালো জানেন। এখন মাঠে কারা আছে জানে সবাই। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেছি। এখনো বিস্তারিত অবগত না।

 

Source: https://www.drb.news/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%82-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১০

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১১

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১২

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৩

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৪

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৫

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৬

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৭

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৮

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১৯

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

২০