জনডাক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই জামায়াত নেতার ওপর হামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম উদ্দিনকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসীম উদ্দিন কায়েমপুর মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

জসীম উদ্দিনের অভিযোগ, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী হিসেবে পরিচিত শাহাদাৎসহ কয়েকজন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। এরপর থেকে তারা তাকে অনুসরণ করছিলেন।

জসীম উদ্দিন বলেন, রাতে নামাজ শেষে বাড়ির কাছাকাছি পৌঁছালে শাহাদাৎসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় শাহাদাৎ তাকে বলেন, এমপি আল আমিন ও জামায়াতের আমির আবদুল জব্বারের সহায়তায় তাদের গ্রেপ্তার করানো হয়েছে। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে ‘ডিসেম্বরে আপা আসবো, তার আগেই তোরে মাইরা ফেলবো’ বলে মারধর করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা সুইচ গিয়ার দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার পথে একই স্থানে আবারও হামলা ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১০

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১১

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১২

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৩

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৪

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৫

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৬

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৭

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৮

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১৯

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

২০