জনডাক ডেস্ক
৩১ অগাস্ট ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা শিশু কর্মকর্তা ওয়াহেদ আলীর অপরাধ সাম্রাজ্য

কেবল সরকারি পদের আড়ালে, প্রশাসন ও প্রভাবশালীদের ছায়াতলে গড়ে উঠেছে এক অদৃশ্য অপশক্তির দুর্গ। যার শীর্ষে রয়েছেন দিনাজপুর জেলা শিশু অফিসার (ভারপ্রাপ্ত) এম এ ওয়াহেদ আলী। আড়ালে তার গড়ে তোলা এই জালিয়াতি ও সিন্ডিকেটের থাবায় নিঃস্ব হয়েছেন একের পর এক নিরীহ মানুষ।

প্রাথমিকভাবে ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। তথ্যের গভীরতা এবং সংবেদনশীলতা বিবেচনা করে নিরেট অনুসন্ধানের স্বার্থে আমাদের বিশেষ প্রতিনিধিদল, মাঠ পর্যায়ের স্থানীয় সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবারসমূহ একযোগে তথ্য ও নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

নামে-বেনামে সম্পত্তি কুক্ষিগত করার পারদর্শিতা

ওয়াহেদ আলীর বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তালিকা কেবল সরকারি অনিয়মেই সীমাবদ্ধ নয়। অভিযোগ রয়েছে, নামে-বেনামে এবং নিজের আত্মীয়-স্বজনদের নেটওয়ার্ক ব্যবহার করে অন্যের ভিটেমাটি ও সম্পদ কুক্ষিগত করতে তিনি অত্যন্ত সিদ্ধহস্ত। জালিয়াতি, জবরদখল এবং প্রভাব খাটিয়ে জমি আত্মসাতের একাধিক আড়ালে থাকা কৌশল ইতোমধ্যে তথ্য-প্রমাণসহ সামনে আসতে শুরু করেছে।

অশুভ সিন্ডিকেট ও প্রশাসনিক ‘সেফ নেটওয়ার্ক’

আপাদমস্তক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার তথ্য থাকা সত্ত্বেও তিনি কীভাবে বহাল তবিয়তে রয়ে গেছেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনুসন্ধানে জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশ প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তার সাথে অনৈতিক সখ্য গড়ে তুলে নিজের অপরাধের সুরক্ষা বলয় তৈরি করেছেন তিনি। প্রশাসনের এই নির্দিষ্ট স্তর বজায় রেখেই ভুক্তভোগী পরিবারগুলোকে নারী ও শিশু নির্যাতনসহ নানা ভুয়া মামলায় ফাঁসানো, ব্ল্যাকমেইল করা এবং নিঃস্ব করে উচ্ছেদ করা হতো। নিরুপায় হয়ে একাধিক ভুক্তভোগী জীবনের শেষ সম্বল হারিয়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলেও মারাত্মক অভিযোগ উঠেছে।

প্রারম্ভিক অনুসন্ধানে উঠে আসা প্রাথমিক চিত্র:

পালিত পিতার আমানত খেয়ানত: নিজের পালিত পিতার অর্জিত অর্থ ও সম্পদ চক্রান্ত করে আত্মসাৎ।

চাকরিতে চরম স্বজনপ্রীতি: সরকারি ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়-স্বজনদের অবৈধভাবে চাকরি প্রদান ও প্রশাসনের বিভিন্ন স্তরে পদায়ন।

সরকারি বরাদ্দ ও প্রকল্পের অর্থ চক্রান্ত: মহাসড়ক (সাসেক) উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত জলাশয়ের বিপুল অঙ্কের ক্ষতিপূরণ আটকে দেওয়ার চক্রান্ত।

কর্মক্ষেত্রে চরম স্বেচ্ছাচারিতা: ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এবং উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকালে বেতন-ভাতা প্রদানে অসদুপায় ও প্রশাসনিক অনিয়ম

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

১০

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

১১

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১২

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১৩

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৪

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৫

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৬

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৭

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৮

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৯

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

২০