মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:
১৯ অগাস্ট ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এমপি বাবুলের; প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবী

লালমনিরহাট-২ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল নিজ দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছের বিচার দাবী করেছেন। মঙ্গলবার(১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী মুল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী করেন।
সম্প্রতি নিজ দলের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ সম্মেলন করে এমপির বিরুদ্ধে নানান অভিযোগের প্রেক্ষিতে তিনি এ দাবী করেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, এই চক্রটি মনোনায়নের সময়ও ষড়যন্ত্র করেছে। কিন্তু দলের চেয়ারম্যান সুষ্ঠু তদন্ত করে আমাকে মনোনায়ন দিয়েছেন। তারা আগের মত আবারও ষড়যন্ত্র শুরু করেছে। আমার সাথে দলীয় নেতা বের হলে পরদিন তার পদ থাকেনা। নানান হুমকি দেওয়া হয়। আমার কাছে আদিতমারী উপজেলার সব দায়িত্ব কয়েকজন চায়। আমি বলছি, তাহলে একবারে এমপিগিরি লিখে দেই আপনাদের??
যারা ষড়যন্ত্র করছেন, তারা শুধু আমার ক্ষতি করছে না, তারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করছে। তারা চায় না এ আসন জাতীয়তাবাদী দলের এমপি হোক। তা তারা চায় না।
বাবুল বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল সংগঠনের নেতারা মঞ্চে রয়েছেন। এরা কি তৃণমূলের নেতা না? তাহলে কি ওই কজন নেতা? যারা আজ তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য বলছেন, আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী যদি বলেন, আমি অযোগ্য এবং পদত্যাগ করতে বলেন, তাহলে একটা মুহূর্তও বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তিনি যেন সুষ্ঠ তদন্ত করে আমার ওপর এ ষড়যন্ত্রের বিচার করেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আপনার সজাগ থাকবেন, আপনারা সতর্ক থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো শক্তি নেই, যারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করবে, আমার অস্তিত্বের ক্ষতি করবে, আমাকে হেয় করবে।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে ক্ষমতা গ্রহণের ১৮০ দিনের উন্নয়নের অগ্রযাত্রার ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। কর্মী মূল্যায়ন সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্যের মধ্যে দাবি করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মনোনায়ন চেয়ে বঞ্চিত হওয়ায় নির্বাচন পূর্ব থেকে এ আসনের বিএনপি দুই ভাগে বিভাক্ত হয়ে পড়ে। ওই পক্ষটির অসহযোগিতার পরেও এ আসনে ধানের শীষ প্রতীকে রোকন উদ্দিন বাবুল জয়লাভ করেন। অল্প দিনে তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে চক্রটি সংসদ সদস্যের বিরোধিতায় নোংরা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছেন। নেতাকর্মীরা এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১২

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৩

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৪

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৫

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৬

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৭

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৮

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৯

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

২০