
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের নির্দেশনা সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,নদীতে বাধ দিলে কে বিএনপি, জামাত, এনসিপি করে নদী ভাঙ্ন তা দেখবে না সবাই উপকৃত হবে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করেছে। এছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি, এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।
শনিবার (৮ আগষ্ট) সকালে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
পরে তিনি নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি নদী ভাঙন এলাকা দিনব্যাপী পরিদর্শন করবেন। সবশেষ তিনি গাইবান্ধার উদ্যেশ্যে রওনা দেবেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, চার আসনের এমপি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।<