৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই ইউনিটটি চালু করা হয়। রাত থেকেই ইউনিটটি থেকে উৎপাদিত ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

এর আগে শনিবার ভোররাত ৫ টা ৫০ মিনিটে এই ইউনিট বন্ধ করা হয়। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করেই শনিবার ভোররাত ৫ টা ৫০ মিনিটে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছিল।

এই কেন্দ্রের মোট ৩টি ইউনিটের মধ্যে ৩নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে প্রাণ গেল ৫ বছরের শিশুর

দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১০

নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

১১

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

১২

মিঠাপুকুরে দিন-রাত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

১৩

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

১৪

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

১৫

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৬

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে

১৮

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই

১৯

গাইবান্ধায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

২০