৩ অগাস্ট ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

১৩০ বছরের মায়ের দেখভাল করছেন ১০০ বছরের মেয়ে। বয়সের ভারে দুজনই অসহায়। তবু একে অপরই তাদের শেষ ভরসা। জীবনের শেষ প্রান্তে এসে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরেই কাটছিল তাদের দিন-রাত।

এই দুই শতবর্ষী মা-মেয়ে হলেন ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলেও। এরপর থেকে মা-মেয়ে একে অপরকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন।

জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের কাছাকাছি। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দীর্ঘদিন ধরেই অপূর্ণ ছিল।

তাদের এমন অসহায় অবস্থার খবর পেয়ে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্যসহায়তা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ বসতঘরটি দেখে তাদের জন্য একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।

নতুন ঘরের খবর পেয়ে আবেগাপ্লুত মা-মেয়ে। শত বছরেরও বেশি সময়ের স্মৃতি, শৈশব, সংসার আর হারিয়ে যাওয়া দিনের গল্প বলতে বলতে তাদের চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ।

জীবনের প্রায় পুরোটা সময়ই কেটেছে সংগ্রাম আর অভাবের সঙ্গে লড়াই করে। শেষ বয়সে একটি নিরাপদ ঘরই যেন তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ফাতেমা ও মানিকজানের মতো আরও অনেকের জীবনেও ফিরবে নিরাপত্তা, স্বস্তি ও নতুন আশার আলো।

Source: https://www.drb.news/%e0%a7%a7%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

মিঠাপুকুরে দিন-রাত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

মিঠাপুকুরে দিন-রাত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৭ বছর তেলশুণ্য ডিপো/ রাতের আঁধারে যন্ত্রাংশ সরানোর চেষ্টার #কর্তৃপক্ষের দাবি ‘সাময়িক স্থানান্তর’, স্থানীয়দের প্রশ্ন ‘তবে রাতের অন্ধকারে কেন?

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

৭ বছর তেলশুণ্য ডিপো/ রাতের আঁধারে যন্ত্রাংশ সরানোর চেষ্টার #কর্তৃপক্ষের দাবি ‘সাময়িক স্থানান্তর’, স্থানীয়দের প্রশ্ন ‘তবে রাতের অন্ধকারে কেন?

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

১০

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

১১

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১২

নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

১৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১৪

বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে

১৫

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই

১৬

গাইবান্ধায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

১৭

শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি’

১৮

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

১৯

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

২০