৩ অগাস্ট ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার সংস্থাটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে।

জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। সে হিসাবে চলতি মাসে দাম বেড়েছে ৭০ টাকা। যদিও জুলাইতে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

আজ বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি এলপিজি ভোক্তাপর্যায়ে দাম প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। আগের মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

Source: https://www.drb.news/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-3/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে প্রাণ গেল ৫ বছরের শিশুর

দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১০

নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

১১

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

১২

মিঠাপুকুরে দিন-রাত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

১৩

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

১৪

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

১৫

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৬

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে

১৮

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই

১৯

গাইবান্ধায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

২০