২ অগাস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরোনো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৮) এবং মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বারইয়ারহাট পৌরবাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘাতক পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%86%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%97/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

৭ বছর তেলশুণ্য ডিপো/ রাতের আঁধারে যন্ত্রাংশ সরানোর চেষ্টার #কর্তৃপক্ষের দাবি ‘সাময়িক স্থানান্তর’, স্থানীয়দের প্রশ্ন ‘তবে রাতের অন্ধকারে কেন?

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই

১০

গাইবান্ধায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

১১

শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি’

১২

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

১৩

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

১৪

আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে: এমপি নাসের

১৫

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে : মাহমুদা মিতু

১৬

দিনাজপুরে দিনে ৪ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ, হাসপাতালেও রোগীর হাঁসফাঁস

১৭

দিনাজপুরে দিনে ৪ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ, হাসপাতালেও রোগীর হাঁসফাঁস

১৮

এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

১৯

এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

২০