৩০ জুলাই ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’

অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “দেশকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, কী ধরনের পরিবর্তন আনলে জনগণের জীবনমান উন্নত হবে—এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। ইতোমধ্যে তিনি নিজের কাজের মাধ্যমে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সামনে এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দেশের তরুণরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

তিনি বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগ। নানা প্রতিবন্ধকতা থাকলেও দেশকে এগিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির মহাসচিব বলেন, “আমরা বারবার বাধার মুখে পড়েছি। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসেই একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন। একটি দেশকে নতুনভাবে গড়ে তুলতে পরিকল্পনার কোনো বিকল্প নেই। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তাঁর নেতৃত্বে আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী।”

তরুণদের ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “এই দেশের তরুণরাই ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বাংলাদেশকে নিয়ে আমি আশাবাদী। তাদের বুকের মধ্যে বাংলাদেশ রয়েছে—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারব।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি, উদ্ভাবনী চিন্তা ও অদম্য প্রত্যয় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ বহুবার ধাক্কা খেয়েছে, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশ সব সংকট কাটিয়ে আরও শক্তভাবে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।

Source: https://www.drb.news/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা

কর্ণফুলীর কূলে কবির শতবর্ষ; নজরুল বর্ষে আবৃত্তি আসর বরিশালের ব্যতিক্রমী আয়োজ ববিতে 

আজই জাতীয় গ্রিডে ফিরছে আদানির বন্ধ ইউনিটের বিদ্যুৎ

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই–বোনসহ চারজন নিহত

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

১০

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

১১

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

১২

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

১৩

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

১৪

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

১৫

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

১৬

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১৭

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১৮

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১৯

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

২০