২৯ জুলাই ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস

হবিগঞ্জে ছাত্রদলের হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে পুলিশের নিরাপত্তায় মৌলভীবাজারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সেখান থেকে তারা ঢাকার পথে রওনা হবেন বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যায় হবিগঞ্জ শহরে পুলিশের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হন তারা। পরে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারা। পুলিশ জানায়, রাত ১০টায় পুলিশ প্রটোকলে হবিগঞ্জ শহর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন সারজিস আলম।

হামলার পর অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সার্কিট হাউজে পৌঁছে দেয়। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, রাতে পুলিশি নিরাপত্তায় তাদেরকে মৌলভীবাজার পাঠানো হয়েছে। বুধবার সেখানে তাদের কর্মসূচি রয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালান। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। তখন প্রায় এক ঘণ্টা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে। আর নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সার্কিট হাউসে আসেন। একপর্যায়ে সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

হামলার জন্য ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে ছাত্রদলের দাবি, এনসিপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের জেরেই উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল ৫টার দিকে হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে এনসিপি সমাবেশের আয়োজন করে। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি জিপ গাড়িতে চড়ে সমাবেশস্থল থেকে হবিগঞ্জ সার্কিট হাউসের দিকে রওনা দেন। তার গাড়িটি শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে গাড়িটি থামিয়ে নেতাকর্মীদের নামিয়ে মারধর করা হয়। পাশাপাশি গাড়িটিও ভাঙচুর করা হয়। এতে নাসীরুদ্দীন ও সারজিসসহ অন্তত ১৫ জন আহত হন।

Source: https://www.drb.news/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস

অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস

বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস

বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস

প্রবাসে ৩ ছেলে, বিদেশে স্ত্রী আইসিইউতে: চট্টগ্রামে নিজ ঘরে মিলল একা থাকা বৃদ্ধের মরদেহ

প্রবাসে ৩ ছেলে, বিদেশে স্ত্রী আইসিইউতে: চট্টগ্রামে নিজ ঘরে মিলল একা থাকা বৃদ্ধের মরদেহ

লালমনিরহাট সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর: আমার দৃষ্টিভঙ্গি

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

শাবিপ্রবিতে ভয়েচে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

১০

এনসিপির জুলাই পদযাত্রায় হা’মলা-গাড়ি ভা’ঙচুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

১১

রাতে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’, ওই নারীর ভিডিও ঘিরে তোলপাড়

১২

৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৩

সাড়ে ৭ বছরে সড়কে নিহত ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনায়

১৪

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে ৩ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

১৫

মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এলো কন্যা সন্তান, বাবা হলো না কেউ

১৬

কাউনিয়ায় ৯৭ হাজার শলাকা নকল নিউ আশা বিড়ি উদ্ধার, আটক ১

১৭

অজ্ঞান পার্টি’র খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী: প্রবেশপত্রসহ টাকা-ফোন লুট, মিস হলো পরীক্ষা

১৮

​২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৯

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

২০