মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর

​লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। পরবর্তীতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।

 

 

​আটককৃতরা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিতালদহ (দরিবাস) গ্রামের মোঃ হামেদ আলীর স্ত্রী মোছাঃ হোসনেয়ারা বেগম (৪৬), তার ছেলে মোঃ জাহিদ হোসেন (২৭) এবং একই এলাকার শ্রী রাজেশ্বর বর্মনের ছেলে শ্রী অর্জুন বর্মন (৩০)।

 

 

 

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দিঘলটারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৬ হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিঘলটারী নামক স্থানে মোছাঃ হোসনেয়ারা বেগম অবৈধভাবে প্রবেশ করেন। তিনি বাংলাদেশে গরু বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এসময় দিঘলটারী বিওপি’র একটি টহলদল তাকে আটক করে। তার কাছ থেকে ১টি গাভী ও ২টি বকনা গরুসহ মোট ৩টি গরু জব্দ করা হয়।

 

 

​পরবর্তীতে ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হোসনেয়ারা বেগমকে খুঁজতে তার ছেলে জাহিদ হোসেন এবং স্থানীয় আরেক বাসিন্দা শ্রী অর্জুন বর্মন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় স্থানীয় বাংলাদেশিরা তাদের আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করে।

 

 

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নূর হোসেন জানান, সকালে এক নারী তিনটি গরু নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে বিজিবি তাকে আটক করে। পরে আরও দুই ভারতীয় নাগরিক তাদের দেশের রাজনৈতিক কারণে টিকতে না পেরে বাংলাদেশে ঢুকে পড়লে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

​দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাকিন আলী বলেন, সকাল ১০টায় আমাকে দিঘলটারী ক্যাম্পে ডাকা হয়। আটককৃত নারীর দাবি, তিনি ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছিলেন। অন্যদিকে আটককৃত দুই পুরুষের দাবি, প্রায় সাড়ে চার বছর আগে পঞ্চায়েত নির্বাচনে তাদের এলাকায় মারামারির ঘটনা ঘটেছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর তারা ভীতির মধ্যে ছিলেন। বর্তমান ক্ষমতাসীন দলের সদস্য ও পুলিশের ধাওয়া খেয়ে জীবনের নিরাপত্তায় তারা বাংলাদেশে প্রবেশ করেন।

​পরে এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৯২৬-এর নিকট বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবি/দিঘলটারী বিওপি’র জেসিও-১০৭২৭ নায়েব সুবেদার সনাতন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩/দরিবাস বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই মানজিৎ সিং। বৈঠক শেষে বিজিবি আটককৃত তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

​সার্বিক বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, এক নারী এবং দুজন পুরুষ ভুল করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। আমরা তাদের আটক করার পর বিএসএফকে বিষয়টি জানাই। বিএসএফ তাদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করে। এরপর আমরা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আটককৃতদের বিএসএফের কাছে হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস

বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস

প্রবাসে ৩ ছেলে, বিদেশে স্ত্রী আইসিইউতে: চট্টগ্রামে নিজ ঘরে মিলল একা থাকা বৃদ্ধের মরদেহ

প্রবাসে ৩ ছেলে, বিদেশে স্ত্রী আইসিইউতে: চট্টগ্রামে নিজ ঘরে মিলল একা থাকা বৃদ্ধের মরদেহ

লালমনিরহাট সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর: আমার দৃষ্টিভঙ্গি

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

শাবিপ্রবিতে ভয়েচে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

এনসিপির জুলাই পদযাত্রায় হা’মলা-গাড়ি ভা’ঙচুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

রাতে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’, ওই নারীর ভিডিও ঘিরে তোলপাড়

১০

৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১১

সাড়ে ৭ বছরে সড়কে নিহত ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনায়

১২

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে ৩ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

১৩

মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এলো কন্যা সন্তান, বাবা হলো না কেউ

১৪

কাউনিয়ায় ৯৭ হাজার শলাকা নকল নিউ আশা বিড়ি উদ্ধার, আটক ১

১৫

অজ্ঞান পার্টি’র খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী: প্রবেশপত্রসহ টাকা-ফোন লুট, মিস হলো পরীক্ষা

১৬

​২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৭

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

১৮

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

১৯

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

২০