জনডাক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ. লীগ ধ্বংস করে, বিএনপি সেখান থেকে গড়ার চেষ্টা করে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সবসময় দেশকে ধ্বংস করে দিয়ে যায়, আর বিএনপি সেখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ কাগজে-কলমে অর্থ লোপাট করেছে, বাস্তবে তার কিছুই নেই।

বিএনপি দেশকে ভালো অবস্থানে নিয়ে আসে, আর আওয়ামী লীগ পরিকল্পনাগুলো ধ্বংস করে দেয়।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমানে অনেক যুবক উদ্যোক্তা হওয়া কিংবা চাকরির পরিবর্তে ঠিকাদারিতে আগ্রহী হয়ে উঠছে।

এই প্রবণতা পরিবর্তন করে তরুণদের উৎপাদনমুখী ও কর্মসংস্থানভিত্তিক কাজে সম্পৃক্ত করতে হবে। গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়েও সরকার চিন্তা করবে।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১০

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১১

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১২

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১৩

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১৪

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১৭

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৮

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৯

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

২০