২৪ জুলাই ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ইপিজেড কর্মীর, আহত মোটরসাইকেল চালক

নীলফামারীর জলঢাকা উপজেলায় কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সুমি রানি রায় (৩৫) নামে এক ইপিজেড কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়েছেন। নিহত সুমি রানি রায় সম্পর্কে স্বপন রায়ের মামি শাশুড়ি।

শনিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমি রানি রায় পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। আহত স্বপন রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে এবং নিহতের ভাগ্নি জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোরে স্বপন রায়ের মোটরসাইকেলে চড়ে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন সুমি রানি রায়। চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-মীরগঞ্জ রুটের ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি নাইট কোচের সঙ্গে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল চালক হঠাৎ ব্রেক করেন। এ সময় সড়কে পড়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে যায়।

দুর্ঘটনায় স্বপন রায় সড়কের এক পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অন্যদিকে সুমি রানি রায় সড়কের অপর পাশে পড়ে গেলে বাসটির পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জলঢাকা থানার এসআই মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা দায়ের করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Source: https://moontimesnews.com/whole-country/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৪

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৫

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৬

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৭

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৮

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৯

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

২০