Admin1234@
৬ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি কাউনিয়া (রংপুর):
রংপুরের কাউনিয়া উপজেলার গোপীডাঙ্গা মৌলভীবাজার অটো মালিক সমিতির উদ্যোগে প্রতিবছরের ন্যায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় মৌলভীবাজারস্থ অটো মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাসান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং আসন্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, মৌলভীবাজার অটো মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে ‘একাত্তরের বিজয়’ ও ‘গনতরি’ দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দুই দলের প্রতিনিধিদের হাতে ট্রফি ও সম্মাননা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১০

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১১

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৩

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৪

বিসিবি নির্বাচন আজ

১৫

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

১৬

মাঝরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী

১৭

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১৮

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?

১৯

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

২০