
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
উপজেলা স্কাউটস কমিশনার রফিকুল ইসলাম আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক এবং উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা।
এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সূরা সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল জলিল, জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল ফারাবী, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামুনুর রশিদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।