কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) নতুন অফিস আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রায়হানুল কবির।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে ও কেক কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা অফিস পরিদর্শন করেন এবং সংস্থার চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ সোহেল রানা সংস্থার শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) কামরুননাহার কেয়া, ASSET Project-এর প্রজেক্ট ম্যানেজার ও কাউনিয়া উপজেলা কৃষক দলের সভাপতি কৃষিবিদ ডা. মোঃ ফেরদৌস হাসান জনি, মাসুম পারভেজ, মিস্টার আলমসহ সংস্থার উন্নয়ন কর্মীবৃন্দ।
অতিথিবৃন্দ সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) এর ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।