Admin1234@
১০ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ যদি দলীয় পরিচয় ছাড়া, এককভাবে বা ব্যক্তি হিসেবে অংশ নিতে চান, তবে তাতে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকার দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে।

মঙ্গলবার (৯ জুন) এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, ব্যক্তি হিসেবে একজন যদি নির্বাচনে অংশ নিতে চান, সেটা নিয়ে কোনো সঙ্কট হবে না। কারণ সেটা দলীয় পরিচয় হবে না।

তবে দলীয় ব্যানারে যেকোনো তৎপরতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। এই সরকার চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাক। এর মাঝে কোনো কিছু (দলীয় কার্যক্রম) হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনতে হবে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ নিয়ে তৈরি হওয়া আলোচনার বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। ভারতের নয়াদিল্লিতে চলমান চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ বৈঠকের পটভূমিতে তিনি বলেন, বাংলাদেশকে চাপে রাখতে ভারত পুশইন করছে না। এটি মূলত সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব। তবে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দুই দেশই এখন সম্পর্ক উন্নয়ন করতে চায়।

দেশের অর্থনীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সম্প্রতি দাম বাড়ানোর পরেও বৈশ্বিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম এখনও কম রয়েছে। এ সময় বিগত আমলের তুলনা টেনে তিনি দাবি করেন, বিএনপির সময় কখনও শেয়ারবাজারে অস্থিরতা বা সমস্যা ছিলো না, যা আওয়ামী লীগ সরকারের সময় দেখা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই’

মমতার বাসভবনে সিআইডির অভিযান

গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার মাদক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাবে দেশের বাজারেও বড় ধরনের দরপতন হয়েছে।

স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১০

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১১

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১২

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১৩

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১৪

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১৫

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১৬

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৭

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৯

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

২০