Admin1234@
১২ জুলাই ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুনে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নুরু মিয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গুনে গুনে প্রকাশ্য ঘুষের নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিস কক্ষে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা এক সেবাগ্রহীতার কাছ থেকে মো. নুরু মিয়া
নগদ অর্থ গ্রহণ করছেন। পরে তিনি সেই টাকা গুনে নিজের পকেটে রাখেন।
হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন ফাইল নিয়ে আসা একাধিক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন, টিআর, কাবিখা, ল্যাম্পগ্রান্ড, এলপিআরসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাগজপত্র বিল ভাউচার ঠিক থাকলেও বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখে। পরে হিসাবরক্ষন কর্মকর্তার চাহিদা মতো টাকা দিলে ফাইল অনলাইনে অনুমোদন করে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুষের লেনদেন চলে আসছে। নির্ধারিত টাকার বাইরে অর্থ না দিলে অনেক সময় ফাইল আটকে রাখা হয় বলেও তাদের অভিযোগ।
সরকারি বিভিন্ন দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, সারাবছর হিসাবরক্ষণ কার্যালয়ে সরকারের উন্নয়ন প্রকল্পের ফাইল নানা অজুহাতে আটক করে রাখে। পরে অর্থের বিনিময়ে ফাইল ছেড়ে দেয়। বিশেষ করে জুন ক্লোজিংয়ে বেশি হয়রানি করে। বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়, কিন্তু কোন কাজের কাজ কিছুই হয় না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নুরু মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অনেক আগের। যিনি ভিডিও করেছেন তাকে খুঁজে বের করে তার কাছ থেকে জেনে নিতে পারেন, কেন ভিডিও করেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ভিডিওটা দেখছেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয় নাই।
হিসাবরক্ষণ কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভাইরাল ভিডিওয়ের বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিষয়টি কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম, খোঁজ নিচ্ছি।####
মো: সাইফুল ইসলাম কাউনিয়া প্রতিনিধিঃ, রংপুর ০১৭২২০৮৮৮৯৬//১১.০৭.২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমি সংবিধা রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাহাবুদ্দিন সুপ্পু

রংপুরে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা

ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মী, আদালতে জামিন

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১০

অটোনোমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত চুপ্পু, মাঝে মাঝে অচেতন হয়ে যান

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

১২

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

১৩

হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১৪

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১৫

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১৬

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

১৭

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষা সচিবকে

১৮

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

১৯

সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার শীর্ষে

২০