
রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান মিয়া (২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লালদিঘী এলাকায় সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান মিয়া উপজেলার অনন্তরাম জানেরপাড় এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগাছা থানায় ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা জিআর নম্বর-২৫৩,মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।