জনডাক ডেস্ক
৮ নভেম্বর ২০২৬, ২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​রংপুরের তারাগঞ্জে দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক- থানায় সোপর্দ

রংপুরের তারাগঞ্জে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান সংবলিত দেয়াল লিখন করার অভিযোগে সুধীর চন্দ্র রায় (২১) নামের এক ছাত্রলীগ(জাসদ)কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

​গত শনিবার (৭ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার নতুন চৌপথি এলাকার সিঙ্গার শোরুমের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুধীর চন্দ্র রায় উপজেলার কুর্শা ইউনিয়নের শেখেরচক গ্রামের শ্যামা কান্ত রায় ওরফে সুকারুর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে সুধীর চন্দ্র রায়সহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তারাগঞ্জ উপজেলা পরিষদের দেয়ালসহ বিভিন্ন স্থানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর উপজেলা ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে শনিবার রাতে তাকে আটক করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

​এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সুধীর চন্দ্র রায় নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আবার কমল জ্বালানি তেলের দাম

৩

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

৪

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

৫

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

৬

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

৭

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

৮

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

১০

দেবিদ্বারে বিএনপি এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সভা

১১

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

১২

সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হলেন ত্রাণমন্ত্রী, বললেন ‘তুমি বেশি কথা বলো’

১৩

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

১৪

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

১৫

বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা

১৬

পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

১৭

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

১৮

সন্তান নিতে চিকিৎসার সুযোগ ছিল, কিন্তু তিনি তালাক দিয়ে দিলেন

১৯

সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুতে সেলিম উদ্দিনের শোক

২০