Admin1234@
৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজানের ধ্বনি শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, করলেন অপেক্ষা

গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে মসজিদ থেকে ভেসে আসে জোহরের আজান। সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজানের প্রতি সম্মান জানিয়ে ডায়াসে দাঁড়িয়েই ছয় মিনিট নীরবে অপেক্ষা করেন তিনি। আজান শেষ হওয়ার পর আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে দেশের আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন তিনি। পরে বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে ওঠেন প্রধানমন্ত্রী। উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর বক্তব্য শুরু করতে যান তিনি।

এ সময় পাশের একটি মসজিদ থেকে জোহরের আজান ভেসে আসে। ঘড়িতে তখন দুপুর ১২টা ৪৪ মিনিট। আজানের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তারেক রহমান। ডায়াসে দাঁড়িয়েই নীরবে অপেক্ষা করেন তিনি। প্রায় ছয় মিনিট পর দুপুর ১২টা ৫০ মিনিটে আজান শেষ হলে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

সারা দেশ থেকে আসা প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য মোবাইল ভাতা চালুর কথাও জানান তিনি।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেন তারেক রহমান। এ ছাড়া নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নামকরণ করা হবে ‘গ্রাম পুলিশ সড়ক’। বর্তমানে পাঁচ বছর পরপর গ্রাম পুলিশ সদস্যদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এ সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সহসভাপতি গ্রেপ্তার

১

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি ১০ হাজার টাকা জরিমানা।

২

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

৩

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে

৪

পাসপোর্ট আবেদন করে জনগণকে বিভ্রান্ত করছেন হাসিনা: জুবায়ের

৫

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে একের পর এক ছুরিকাঘাত

৬

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

৭

ফার্মগেটে বাসে আগুনের ঘটনায় সেলিম উদ্দিনের নিন্দা

৮

‘আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে’

৯

‘বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার’

১০

‘কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতির পরও বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৫ শতাংশ’

১১

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

১২

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

১৩

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

আবার কমল জ্বালানি তেলের দাম

১৫

নানা ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদের চতুর্থ অধিবেশন

১৬

বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

১৭

দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

১৮

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি

২০