৩ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিশন গঠন করছে বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরব বিরোধী জোট। সংসদের ভেতরে-বাইরে নানা কর্মসূচির পাশাপাশি এবার দাবি আদায়ে নতুন সাংগঠনিক কাঠামো গড়ার উদ্যোগ নিয়েছে ১১ দলীয় ঐক্য।

এই উদ্যোগের অংশ হিসেবে গঠন করা হচ্ছে ১৫ সদস্যের জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি। যেখানে ১১ দলীয় ঐক্যের নেতাদের পাশাপাশি থাকবেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

১৫ সদস্যের কমিটিতে থাকছেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জামায়াতের এমপি নাজিবুর রহমান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র আইনজীবী শিশির মনির, শহিদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগমসহ নানা শ্রেণিপেশার মানুষ।

নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। তাই গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনও কেবল রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তারা।

এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে সংস্কার ইস্যুটা বাস্তবায়ন করার জন্য। পার্লামেন্টে এবং বাইরে আমরা একটা কমিটি গঠন করতেছি, তারা হলো সিম্পোজিয়াম, সেমিনার, ডায়ালগ- বিভিন্ন অংশীজন যারা আছে, তাদের সঙ্গে বসবে, রাজপথে আন্দোলন, সবকিছু পরিচালনা করার জন্য এই কমিটি থাকবে।

১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, আমরা দেশ এবং জাতির সামনে আরও বুদ্ধিবৃত্তিক উপায়ে যৌক্তিক, তথ্যভিত্তিক আরও কিভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ তুলে নিয়ে আসা যায় জাতির সামনে উপস্থাপন করা যায়, এটা আগামী দিনে আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করবে।

১১ দলের নেতাদের অভিযোগ, সরকার গণভোটের রায় নিয়ে টালবাহনা করছে। তাই বৃহত্তর ঐক্য গড়তেই তাদের এই নতুন উদ্যোগ।

হামিদুর রহমান আযাদ বলেন, এটা স্পষ্ট করতে চাই জনগণকে যে সংশোধন প্রক্রিয়া যেটা যাচ্ছে, সেটা হ্যাঁ ভোট, গণভোটের বাস্তবায়ন নয়। বাস্তবায়ন করতে হলে সংস্কার পরিষদের মাধ্যমে যেতে হবে। এজন্য আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংস্কার পরিষদ কমিটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছি।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রায় ১৫ সদস্যের একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে। সেই স্ট্যান্ডিং কমিটিতে যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে, যারা দক্ষ আছে, তারা থাকবেন। আর ওভারঅল সবাই শীর্ষ নেতৃবৃন্দ এবং পার্লামেন্টের মেম্বাররা থাকবেন।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ ঘটবে বলেও জানান বিরোধী দলের নেতারা।

Source: https://www.drb.news/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে মারা গেছেন গাইবান্ধার তৌফিক

১

পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

২

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিশন গঠন করছে বিরোধী দল

৩

৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায়

৪

সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি

৫

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

৬

কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন

৭

মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

৮

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

৯

‘রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার ডিবিকে কে দিয়েছে’

১০

মিরপুরে শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

১১

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

১২

জেল হত্যা দিবস আজ

১৩

জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা?

১৪

সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

১৫

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী…

১৬

একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপি

১৭

কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

১৮

নিজ স্ত্রীর সঙ্গে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৯

শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শিক্ষককে, কপাল পুড়ল প্রতিষ্ঠান প্রধানেরও

২০