৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায়

জীবনের সবটুকু সুখ ও শ্রম বিলিয়ে দিয়ে ছয় সন্তানকে বড় করেছেন বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা (৯৫)। জীবনের শেষ পর্যায়ে এসে সেই সন্তানদের নামে লিখে দিয়েছেন নিজের জমি-জায়গা। তবে শেষ পর্যন্ত কারও কাছেই আশ্রয় না পেয়ে বাধ্য হয়েই গাছের নিচে দিন কাটাচ্ছেন তিনি।

বৃদ্ধ শামসুল হক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে।

জানা গেছে, হাজী শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় একজন ফেরিওয়ালা। ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার।

অপরদিকে, চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী।

বৃদ্ধ হাজী শামসুল হকের ছোট সন্তান কাজুলী বেগম বাদে বাকি পাঁচ সন্তান নিজেদের সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত।

গত কয়েক বছর আগে হাজী শামসুল হক তার জমি বিক্রি করে হজ করতে যান। তখন বাকি জমিজমা সন্তানদের মধ্যে ভাগ করে দেন। কিন্তু বর্তমানে বিপত্নীক এই বৃদ্ধের কোনো সন্তানই তেমন খোঁজখবর রাখছে না।

শামসুল হক মোল্লা গত কয়েক দিন ধরে তার বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন।

কিন্তু আজ মঙ্গলবার সকালে মায়া বেগম তার বৃদ্ধ বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে এলে ভাই ও তাদের স্ত্রীরা মিলে হাজী শামসুল হক মোল্লাকে বাড়ি থেকে বের করে একটি গাছের নিচে রেখে দেন।

খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শামসুল হক মোল্লার সন্তানদের নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

মায়া বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। তার ওপর আমার বাড়িতে আবার প্রতিবন্ধী ছোট বোন কাজুলী থাকে। যার কারণে আমার পক্ষে বাবাকে রাখা সম্ভব নয়।

শামসুল হকের মেজো মেয়ে সাবিনা বেগম বলেন, আমাদের চার বোনকে জমি বিক্রি করে বাবা মাত্র ৪ লাখ টাকা করে দিয়েছেন। দুই ভাইকে নগদ টাকাসহ ৮ কাঠা করে জমি দিয়েছেন। এখন আমরা বোনেরা কেন বাবার দেখাশোনা করবো?

এ বিষয়ে জানার জন্য শামসুল হক মোল্লার দুই ছেলে আজিজুল ও রেয়াজুলের বাড়িতে গিয়ে তাদের পাওয় যায়নি।

Source: https://www.drb.news/%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%89%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে মারা গেছেন গাইবান্ধার তৌফিক

১

পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

২

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিশন গঠন করছে বিরোধী দল

৩

৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, ৯৫ বছরের শামসুলের ঠাঁই এখন গাছতলায়

৪

সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি

৫

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

৬

কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন

৭

মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

৮

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

৯

‘রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার ডিবিকে কে দিয়েছে’

১০

মিরপুরে শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

১১

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

১২

জেল হত্যা দিবস আজ

১৩

জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা?

১৪

সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

১৫

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী…

১৬

একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপি

১৭

কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

১৮

নিজ স্ত্রীর সঙ্গে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৯

শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শিক্ষককে, কপাল পুড়ল প্রতিষ্ঠান প্রধানেরও

২০