জনডাক ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব।’

ডা. শফিকুর রহমানের এ বক্তব্যের মাধ্যমে আন্দোলনরত গার্মেন্টেস শ্রমিকদের ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘সহিংসতা’ উস্কে দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

একইসাথে, গতকাল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার দায় জামায়াত আমির এড়াতে পারেন বলেও মন্তব্য করেছেন সরকারের এই কর্মকর্তা।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ ও মন্তব্য করেন।

এসময় রাশেদ খাঁন বলেন, “মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায়ে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা উচিত; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অগ্নিসন্ত্রাসের যে ঘটনা ঘটেছে এর দায় জামায়াতের আমির এড়াতে পারে না। অগ্নিসন্ত্রাসের উস্কানিদাতা হিসেবে জামায়াত আমিরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগ যে চক্রান্ত করছে, এই চক্রান্তের পেছনে রয়েছে জামায়াত। জামায়াত তাদেরকে উস্কে দিচ্ছে। সুতরাং আমি মনে করি, এই অগ্নিসন্ত্রাসের দায়ে জামায়াতের আমিরের গ্রেপ্তার করা উচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

রাশেদ খান বলেন, “লংমার্চে বক্তব্য দিলেন যে, ‘সবকিছু তছনছ করে দেওয়া হবে’। এখন আবার ফেসবুকে পোস্ট করেছেন যে, ‘সরকারকে কঠোর হইতে হবে’। আপনি লংমার্চ থেকে বললেন, সবকিছু তছনছ করে দেওয়া হবে। এখন আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, আপনি বলছেন কঠোর হইতে হবে। সেই সময় মনে ছিল না? সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য যে অগ্নি সংযোগের ঘটনা ঘটাচ্ছে যে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এর দায় কোনভাবেই জামাতের আমির এড়াতে পারে না।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১

নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

২

মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

৩

নীলফামারীতে ৫৯ শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মাত্র ৪, এইচএসসিতে পাস করেননি কেউ

৪

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

৫

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

৬

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম

৭

নির্ধারিত সময়ে পাওয়া যায়না অফিসে, হাজিরা দিয়ে উধাও রংপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা

৮

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

৯

লুকিয়ে হলে অবস্থান, ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

১০

এইচএসসিতে ৩০০ শিক্ষার্থীর ২৪৭ জন অকৃতকার্য, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

১১

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

১২

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

১৩

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

১৫

পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন

১৬

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

১৭

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

১৮

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

১৯

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০