২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আনন্দ সূত্রধর।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীতে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তিনি। তার মাথায় এখনো বুলেট আছে বলে জানান তার সহপাঠী ও শিক্ষক। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তার বাবার নাম অনীল সূত্রধর ও মায়ের নাম সন্ধ্যা সূত্রধর বলে জানা গেছে।

এবিষয়ে চন্দনের সহপাঠী আজিজুর রহমান বলেন, ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। একজন প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন। তার চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি, যা কখনও পূরণ হওয়ার নয়। ডেঙ্গু এখন আর সাধারণ কোনো বিষয় নয়, এটি ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আর কোনো পরিবার যেন এভাবে প্রিয়জনকে না হারায়।

এ প্রসঙ্গে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তার চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছি না। ছেলেটি খুবই ভালো ছিল। সে একজন জুলাই যোদ্ধাও ছিল। মাঝে মাঝেই তার সাথে কথা হতো।

Source: https://www.drb.news/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা ও বেরোবি শিক্ষার্থী চন্দন

১

ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

২

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

৪

পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন

৫

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

৭

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

৮

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৯

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

১০

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

১১

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

১২

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১৩

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

১৪

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

১৫

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১৬

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

১৭

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৯

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

২০