জনডাক ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানীসহ কয়েক জায়গায় বিক্ষোভ হচ্ছে গত কয়েক দিন। সরকারের পক্ষ থেকেও যৌক্তিক মজুরি নির্ধারণের আশ্বাস ছিল। এরইমধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য আজ ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।

তবুও বিভিন্ন জায়গায় রাস্তায় বিক্ষোভ, ভাঙচুর, গাড়িতে আগুন আর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাসহ অনেকে জানিয়েছিলেন, আন্দোলনে জড়িত থাকতে পারে এমন একটি চক্র, যারা শ্রমিকদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণেও তাদের ধারণার পক্ষে কিছু আলামত মিলছে। একটি ভিডিওতে দেখা যায়, গাজীপুরে এক যুবক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। যাকে একনজর দেখেই অনেকে অনুমান করেছেন, তিনি সাধারণ শ্রমিক নন। পরে সাজিবুল ইসলাম নামে ওই যুবকের ফেসবুক পেজ ঘেটে দেখা যায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক।

সাজিবুলের মতো আরও অনেকে শ্রমিক আন্দোলন উসকে দিচ্ছে বলে মনে করেন, ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম। তিনি বলেন, সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী অনেক গোষ্ঠী বা দুষ্কৃতকারীরা আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। পুলিশ শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

মহিদুল ইসলাম বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টি এরইমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এরপরও সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করার কোনো যৌক্তিকতা নেই।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, সন্ধায় মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

১

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

২

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

৩

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৫

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

৬

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

৭

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৮

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

৯

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

১০

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

১২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

১৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

১৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

১৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

১৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

১৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

২০