১ নভেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

রংপুরের পীরগাছা উপজেলার কান্দির হাট স্কুল এন্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক মাত্র শিক্ষার্থীও ফেল করেছে। কলেজ শাখায় ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও একমাত্র শিক্ষার্থী পাস না করার ঘটনায় কলেজটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবক ও সচেতন মহল।

জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সঞ্জীব বর্মন শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। গত বছর এ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। এ নিয়ে রংপুর জেলা জুড়ে হইচই পড়ে যায়। তৎকালীন অধ্যক্ষ আগামীতে ভালো করার আশ্বাস দিলে ও শিক্ষার্থী শুন্য এ প্রতিষ্ঠান নিয়ে মামলা মোকদ্দমা ও পদ নিয়ে চলে তুঘলকি কান্ড।

কান্দির হাট স্কুল এন্ড কলেজের সদ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানান, ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজটিতে অফিস সহায়ক‌ সহ মোট ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। কিন্তু নিজস্ব পাকা একাডেমি দেখানো হলেও তা বাস্তবে নেই। পুরাতন অবকাঠামো নিয়ে চলছে পাঠদান।

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে কলেজটিতে ভালো মানের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন কমেছে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সনজীব‌ বর্মন ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী সংকটের সমাধান হয়নি। ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও একজন পরীক্ষার্থীরও উত্তীর্ণ হতে না পারার ঘটনা স্থানীয় শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Source: https://www.drb.news/66270-2/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ জবি ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম

১

আবারও ফলাফল শূন্য কান্দি স্কুল এন্ড কলেজে: ১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

২

এক ব্যক্তি ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩

কুড়িগ্রাম সদর উপজেলাকে পরাজিত করে  জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৪

আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন

৫

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

৬

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৭

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনার বুকে নৌকায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

৮

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

৯

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১০

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

১১

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৩

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

১৪

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

১৫

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

১৬

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

১৭

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

১৮

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১৯

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

২০