জনডাক ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় ৩৪ ডেঙ্গু রোগী, তথ্য গায়েব, মশক নিধনের টাকা কোথায়।

রংপুরের কাউনিয়ায় ডেঙ্গুর থাবায় আতঙ্ক ছড়ালেও স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে অন্তত একজন স্থানীয়ভাবে আক্রান্ত হলেও তার পরিচয়, ঠিকানা কিংবা প্রজননস্থল সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের সঠিক তালিকা না রেখে দায়সারাভাবে তথ্য সংরক্ষণের কারণে পুরো উপজেলায় সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

 

জানা গেছে, ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে জ্বর নিয়ে আসা ব্যক্তিদের পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লেও মাঠপর্যায়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আহসান হাবীব লোক দেখানো সচেতনতার কথা বললেও বাস্তবে সচেতনতামূলক কিংবা প্রতিরোধমূলক তৎপরতা শূন্যের কোঠায়।

 

অন্যদিকে গত ১২ সেপ্টেম্বর জাঁকজমকভাবে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হলেও ইউনিয়ন পর্যায়ে মশক নিধনের কোনো অস্তিত্বই নেই। পরিচ্ছন্নতা ও মশক নিধনের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ কোথায় এবং কীভাবে হাওয়া হয়ে যাচ্ছে তা নিয়ে চরম প্রশ্ন উঠেছে। সচেতন মহল অবিলম্বে আক্রান্তদের সঠিক তথ্য চিহ্নিতকরণ সহ ইউনিয়ন পর্যায়ে কার্যকর মশক নিধন অভিযান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার বালুচরে কাশফুলের রাজ্য, ছুটছেন প্রকৃতিপ্রেমীরা

১

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন

২

বাড়ির গেটে কাফনের কাপড় ও ‘জয় বাংলা’ চিরকুট রেখে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

৩

বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে

৪

মিঠাপুকুরে মাদ্রাসার বাগানের গাছ গোপনে বিক্রি করলেন সাবেক সভাপতি ও সুপার

৫

দুর্ঘটনায় আহত বাইক আরোহীর পকেটে সাড়ে ৯শ ইয়াবা!

৬

কালীগঞ্জে বাড়ির রান্নাঘরে ৫৬ বস্তা সার, ১৫ হাজার টাকা জরিমানা

৭

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

৮

রংপুরে চার খুনে খেজুর, শসা ও সিগারেটে আসামি মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ মিল

৯

কাউনিয়ায় ৩৪ ডেঙ্গু রোগী, তথ্য গায়েব, মশক নিধনের টাকা কোথায়।

১০

জুলাই স্মৃতিস্তম্ভ ও তথ্য প্রকাশে অনুমোদনের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির উদ্বেগ

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে হাবিপ্রবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১২

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে দেশীয় গ্যাস

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৪

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী

১৫

‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য

১৬

ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, আছে নিজস্ব ইউনিফর্ম

১৭

মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও

১৮

ঠাকুরগাঁওয়ে শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বিলের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও মিটার রিডার

১৯

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকেট পাননি সেই শিক্ষার্থী

২০