কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা ৭৫ পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা ও অগ্নিনিরাপত্তায় বিশেষ গুরুত্ব

দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

 

সভায় জানানো হয়, এ বছর কাউনিয়া উপজেলায় মোট ৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে প্রবেশ ও বের হওয়ার পথ উন্মুক্ত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

এ ছাড়া পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় গুজব, অপতথ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়

১

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

২

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা ৭৫ পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা ও অগ্নিনিরাপত্তায় বিশেষ গুরুত্ব

৩

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

৪

কাউনিয়ায় নিম্নমানের ইটে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

৫

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

৬

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

৭

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ: পুলিশ সুপার

৮

প্রেমিকের বাসায় গিয়ে অনৈতিক মেলামেশা, অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

৯

লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

১০

ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

১১

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

১২

‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না নেওয়া দুখু এখন মানুষ গড়েন

১৩

বিএনপির প্যাডে সার ডিলারের তালিকা, বাদ যায়নি আত্নীয়-স্বজন ও আ.লীগ

১৪

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে থাকছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৫

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী

১৭

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৮

পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

১৯

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

২০