ববি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ২ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ই সেপ্টেম্বর (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। একই সঙ্গে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

স্মারকলিপিতে ক্যাম্পাসের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানসমূহ দ্রুত পরিষ্কার করা, প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর জোর দাবি জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল, ক্যাফেটেরিয়া এলাকা এবং বটগাছ, আমগাছ ও নিমগাছের গোড়ার আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এতে মশার প্রজননস্থল বিনষ্ট ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। অভিযান শেষে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনার আয়োজন করা হয়।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম শান্ত বলেন জানান,

বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন, সুন্দর ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তুলতে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ সুন্দর রাখার এই প্রয়াসকে কোনো একদিনের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতেই হবে। পরিচ্ছন্ন ক্যাম্পাসই হোক বরিশাল বিশ্ববিদ্যালয়ের গর্ব।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো*

মাদকের জন্য মাকে মারধর করায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করল বড় ভাই

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

১০

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

১২

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা

১৩

কর্ণফুলীর কূলে কবির শতবর্ষ; নজরুল বর্ষে আবৃত্তি আসর বরিশালের ব্যতিক্রমী আয়োজ ববিতে 

১৪

আজই জাতীয় গ্রিডে ফিরছে আদানির বন্ধ ইউনিটের বিদ্যুৎ

১৫

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই–বোনসহ চারজন নিহত

১৭

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

১৮

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

১৯

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

২০