আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

‎বিপদসীমার নীচ দিয়ে পনি প্রবাহিত হলেও স্থিতিশীল রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতি। ভারত থেকে উজানের পানি আর ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রায় ২০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তবে গত ২৪ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ২৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

‎স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে। এছাড়া পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৩শ হেক্টর আমন ধানসহ সবজি ক্ষেত।

‎এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৩’শ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকলকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। গত দুইদিনে পাঁকা ও দূর্লভপুর ইউনিয়নে ১১ টন চাল বিতরণ করা হয়েছে। রোববার থেকে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, পানিবন্দি মানুষের সহায়তায় কাজ করছে প্রশাসন। আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের পানিবন্দি ১৮’শ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ১৮ টন চাল বিতরণ করা হয়েছে।

পানিবন্দি মানুষেরা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানি নিয়ে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। পানির উৎসগুলো ডুবে যাওয়ায় নিরাপদ পানি সংগ্রহ করতে দূরের এলাকায় যেতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। এছাড়া তারা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। শুষ্ক স্থান না থাকায় রান্না করা খাবার খেতে পারছেন না তারা।

‎চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতের উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। শনি ও রোববার পানির প্রবাহ স্থিতিশীল থাকবে। সোমবার থেকে পানি দ্রুত কমে আসার সম্ভাবনা রয়েছে

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১১

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১২

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১৩

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৪

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৫

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৭

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৮

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৯

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

২০