জনডাক ডেক্সঃ
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৪ নং শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মৌজার গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মহির উদ্দিন (৫০)। তিনি বল্লভবিষু এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মহির উদ্দিন কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে দোকানের সামনে আসেন। এ সময় তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) টাকার বিষয় নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছেলেদের মারামারি দেখে মহির উদ্দিন মোটরসাইকেলে থাকা অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসা চলছিল। চিকিৎসকের পরামর্শ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তার হৃদ্‌যন্ত্রে রিং পরানো সম্ভব হয়নি। ছেলেদের মারামারি দেখে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে মহির উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১০

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১১

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১২

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৩

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৪

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৫

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৬

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৭

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৮

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১৯

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

২০