উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত২০২৬

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অঃদাঃ) মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মিনারা খাতুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১০

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১১

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১২

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৩

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৪

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

১৯

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল বাবা-মায়ের

২০