Admin1234@
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে ভবন থেকে পড়ে ভারতীয় নিপীড়কের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে এক বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করার পর পালিয়ে যাওয়ার সময় বহুতল ভবন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার অচ্যুতাপুরম এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফার্মেসিতে স্নাতক পর্যায়ে পড়াশোনা করা বাংলাদেশি ওই ছাত্রী সম্প্রতি অচ্যুতাপুরমে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তিনি একই বাসায় থাকতেন। ওই ব্যক্তি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ছাত্রীর পাশের একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩)। তিনি স্থানীয় একটি মদের দোকানে কাজ করতেন। ওই দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় বাংলাদেশি ছাত্রীকে তিনি কয়েকবার দেখেছিলেন বলে জানা গেছে।

ঘটনার দিন ছাত্রীর পুরুষ সহপাঠী বা বন্ধু কাজে বাইরে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে যাদব ওই বাসায় যান। শৌচাগার পরিষ্কার করে দেওয়ার কথা বলে তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় ওই শিক্ষার্থী বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। এরপর স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান।

এদিকে বিষয়টি বুঝতে পেরে ভবন থেকে পালানোর চেষ্টা করেন যাদব। এ সময় তিনি ভবনের একটি পিলার বেয়ে নিচে নামার চেষ্টা করেন। কিন্তু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানিয়েছেন, ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১০

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১১

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১২

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৩

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৪

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

১৯

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় পথে প্রাণ গেল বাবা-মায়ের

২০