Admin1234@
৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় মেধাবী শিশু রিপ্তর জীবন বাঁচাতে সহযোগিতার আকুতি

 মাত্র ১০ বছরের শিশু রিপ্ত কুমার। চোখে তার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, পড়াশোনা করে বড় হওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু দুরারোগ্য হিমোফিলিয়া-এ তার সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জীবন বাঁচাতে এখন নিয়মিত ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। অথচ দিনমজুর বাবার পক্ষে সন্তানের এই চিকিৎসার ব্যয় বহন করা আর সম্ভব হচ্ছে না।
রিপ্ত কুমার রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের দিনমজুর সনজিৎ কুমারের ছেলে। সে স্থানীয় ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগেও রিপ্ত ছিল অন্যসব শিশুর মতোই স্বাভাবিক ও প্রাণবন্ত। হঠাৎ তার বাম পায়ে সমস্যা দেখা দেয়। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে তার শারীরিক জটিলতা ধরা পড়ে। সন্তানের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যরে শেষটুকুও ব্যয় করে ফেলেছেন দরিদ্র বাবা সনজিৎ কুমার। এখন অর্থের অভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে রিপ্তর চিকিৎসা।
রিপ্তর চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন মিন্টু জানান, রিপ্ত হিমোফিলিয়া-এ, হিমোগ্লোবিন-ই-ট্রেইট এবং বাম হাঁটুতে হেমারথ্রোসিস (হাঁটু সন্ধিতে রক্তপাত)-এ আক্রান্ত। তার চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। একটি ইনজেকশনের দাম প্রায় ১০ হাজার টাকা এবং মাসে অন্তত চারটি ইনজেকশন প্রয়োজন হতে পারে। চিকিৎসা চালিয়ে যেতে কমপক্ষে ৪ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে জানান তিনি।
ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন,
“রিপ্ত আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। আগে সে শারীরিকভাবে ভালোই ছিল। হঠাৎ তার পায়ে সমস্যা দেখা দেয়। তার দরিদ্র বাবা এতদিন নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে আসছেন। কিন্তু বর্তমানে তার পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। একটি মেধাবী শিশুকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আমি মানবিক সহযোগিতার আবেদন জানাই।”
রিপ্তর মা রিতা রানীর আকুতি“আমার সন্তানটাকে বাঁচাতে চাই। সে আবার স্কুলে যেতে চায়, বন্ধুদের সঙ্গে খেলতে চায়, সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। আপনার সামান্য সহযোগিতাই হয়তো আমার সন্তানের মুখে আবার হাসি ফিরিয়ে দিতে পারে।”
রিপ্তর চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। সহায়তা পাঠানোর নম্বর (বিকাশ): ০১৪০৫৫৬৯১৯৯।
একটি শিশুর চিকিৎসায় আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার বেঁচে থাকার বড় আশ্রয়। আসুন, রিপ্তর পাশে দাঁড়াই তার সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্নটুকু বাঁচিয়ে রাখি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১০

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১১

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১২

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৩

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৪

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৫

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৬

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৭

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৮

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৯

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

২০