-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
৩১ অগাস্ট ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদের-এর সভাপতিত্বে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সহ স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, হাজ্বী বোরহান উদ্দিন প্রমুখ।

সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন আলমগীর হোসেন, ফারুক হোসেন, সাদিকুল ইসলাম আনসারি, সান্তনা পাল সিঁথি, অর্পিতা পাল, রমা রায়, পূজা রাণী সূত্রধর, সায়ন্তী সরকার, আরবি ইসলাম ও মোঘল সাইফা সারা।

নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন সায়ন্তী সরকার, অমৃতা।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাংবাদিক, কবি ও বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, অর্পিতা পাল, শ্রুতি দেবনাথ, খুশি. নাজিফা আমিন, থারইয়ান মাশিন, ইউসা মুস্তারি সারা ও মোহন সীন।

একপর্যায়ে অনুষ্ঠানের আয়োজকবৃন্দ জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গোপালপুরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন
জাসাস গোপালপুরের উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ। সহ-সঞ্চালক হিসেবে ছিলেন মো: নুরুন নবী কাঞ্চন, মো: রোকনুজ্জামান ও জাহাঙ্গীর আলম।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১০

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১১

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১২

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

১৩

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১৪

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১৫

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১৬

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৭

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

২০