Admin1234@
১৩ অগাস্ট ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ছাত্রশিবির নেতাদের সাক্ষাৎ, গঠনমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময়!

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, তরুণ সমাজের উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক পরিবেশসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে ছাত্র ও তরুণ সমাজকে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার, নৈতিক শিক্ষা, জ্ঞানচর্চা ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে তারা গুরুত্ব দিয়ে কাজ করতে চান। মতবিনিময়ে ছাত্র ও তরুণ সমাজের কল্যাণে ভবিষ্যতে আরও গঠনমূলক উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি কে এম তামিম ও জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম সোহেলের নেতৃত্বে জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক জান্নাতীন নাঈম জীবন, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, ও আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজ ছাএশিবিরের নেতৃবৃন্দ সভাপতি।
সৌজন্য সাক্ষাৎ শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিকে বিভিন্ন বই, ছাত্রশিবিরের প্রকাশনা ও সাহিত্যসামগ্রীসহ সৌজন্য উপহার প্রদান করা হয়। এসব প্রকাশনার মাধ্যমে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও ইতিবাচক সামাজিক চিন্তার প্রসারে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও ভাবধারা তুলে ধরা হয়।
সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ইতিবাচক যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই–বোনসহ চারজন নিহত

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

চেকপোস্টে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালালো বাইকার

১০

কাউনিয়ায় অজ্ঞাত যুবক উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

১১

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

১৩

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

১৪

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

১৫

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

১৬

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

১৭

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১৯

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

২০