জনডাক ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎহীন ৮ ঘণ্টা, একটি খামারে ৪০০ মুরগির মৃত্যু

যশোরের অভয়নগরে ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের চার শতাধিক মুরগি মারা গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এই ঘটনা ঘটে। এতে হতাশায় ভেঙে পড়েছেন খামারের দুই তরুণ উদ্যোক্তা মো. হাসান ও মো. হোসেন। তারা যমজ ভাই।

হাসান ও হোসেন বুইকরা গ্রামের মোহাম্মদ আলী ও মরজিনা বেগম দম্পতির সন্তান। মোহাম্মদ আলী আগে দিনমজুরি করতেন। অর্থাভাবে সন্তানদের পড়াশোনা বেশি করাতে পারেননি। হাসান আকিজ ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেছেন। হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। অনেক দৌঁড়ঝাপ করেও চাকরি পাননি কেউ। বেকারত্ব ঘোচাতে ২০২৩ সালে এনজিও থেকে নেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ঋণে পোলট্রি খামার শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে খামারটি গড়ে তোলেন তারা। এতে সংসারে সচ্ছলতা ফিরেছে। পরিবারের সবাই এই খামারে শ্রম দেন।

খামারটিতে গত শুক্রবার পর্যন্ত নানা বয়সী মুরগি ছিলো আড়াই হাজার। এর মধ্যে প্রায় ৫০০ মুরগি কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগী হতো। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায় বলে জানান মো. হাসান।

গতকাল শনিবার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেলো। আমরা ধারদেনা করে দুই ভাই খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশুনা করি। এবার মুরগি বিক্রির সময় হয়ে গেছে। ভেবেছিলাম বিক্রি করে সব দেনা পরিশোধ করবো। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেলো।’

তাঁর ভাষ্য, মুরগির খাবার এবং ওষুধের দোকানে বাকিসহ সব মিলিয়ে সোয়া লাখ টাকার মতো ঋণ আছে। এখন কীভাবে ঋণ শোধ করবেন, ভেবে পাচ্ছেন না।

নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ কুমার মণ্ডলের ভাষ্য, উপজেলার সরখোলা গ্রামে তারের ওপর শুক্রবার রাতে নারিকেল গাছ পড়ে। এতে একটি তার ছিঁড়ে যায়। এ কারণেই ওই এলাকার লাইনে বিভ্রাট দেখা দেয়। রাতে ঘটনা ঘটায় তারা কিছুই করতে পারেননি। গতকাল সকালে লাইনটি ঠিক করা হয়েছে

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১১

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১২

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১৩

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৪

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৫

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৬

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৭

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৮

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

২০