জনডাক ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আইনের প্রয়োগ নয় নৈতিক মূল্যবোধই দুর্নীতি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে ‘। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রবিবার রংপুরের কাউনিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনাল রাউন্ড।

উপজেলা প্রশাসন ও কাউনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে দুই গ্রুপে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফাইনাল রাউন্ডে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। “প্রতিকার নয় প্রতিরোধই দুর্নীতি রুখতে মূখ্য ভূমিকা পালন করে ” ক গ্রুপের এই বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয় এবং নবিজন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ ” খ গ্রুপের এই বিষয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেন কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রথম পর্যায়ে ক গ্রুপের বিজয়ী নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষে আর খ গ্রুপের বিজয়ী কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লড়েন চুড়ান্ত রাউন্ডের বিপক্ষে। ফাইনাল রাউন্ডে যুক্তিতর্ক শেষে বিজয় কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং রানার্স আপ নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা বেগম, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা আনছার আলী, তথ্য সেবা কর্মকর্তা আকতারী জাহান। কাউনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন জাতীয় পর্যায়ের দ্বিতীয় উপস্থিত বক্তা মাইশা সারা জাহান এবং বড়ুয়াহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সিনিয়র শিক্ষক কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাউনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পাপিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের, জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের আরাফাত হোসেন জুয়েল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য কাউনিয়া কলেজের প্রভাষক আসাদুজ্জামান শামীম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

ভারত থেকে ২হাজার ৯শ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন, কমবে দাম

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে প্রাণ গেল ৫ বছরের শিশুর

দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১০

নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

১১

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

১২

মিঠাপুকুরে দিন-রাত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

১৩

রংপুর চিড়িয়াখানার অব্যবস্থাপনায় দর্শনার্থীদের ক্ষোভ

১৪

যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

১৫

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৬

পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

১৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে

১৮

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই

১৯

গাইবান্ধায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

২০