জনডাক ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল

নির্মাণকাজ শেষ হওয়ার সাত বছর পর অবশেষে চালু হচ্ছে রংপুরের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল। শনিবার (১ আগস্ট) সকালে হাসপাতালের আউটডোর, ইনডোর ভবন, প্রধান প্রবেশদ্বার ও অক্সিজেন প্লান্ট পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ।

তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে রংপুরসহ সারাদেশে নির্মিত শিশু হাসপাতালগুলো উদ্বোধনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় এবং জনবল নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আরিফ আহমদ বলেন, প্রধানমন্ত্রী অচিরেই রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত শিশু হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। এ লক্ষ্যে যন্ত্রপাতি কেনার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে। চলতি মাসের মধ্যেই সব হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে যাবে। জনবল নিয়োগের জন্য পদ সৃজনের প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে এবং এ কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের আসবাবপত্র কেনার জন্য ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। বর্তমানে নমুনা (স্যাম্পল) যাচাই-বাছাই চলছে। আশা করছি, এ মাসের মধ্যেই এ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হবে। প্রধানমন্ত্রী আগামী দুই-এক মাসের মধ্যে শিশু হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। তার আগেই হাসপাতালের সব কাজ শেষ হবে।

পরে অতিরিক্ত সচিব আরিফ আহমদ রংপুর মা ও শিশু হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. ওয়াজেদ আলী, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাত বছর আগের নির্মাণ, চালু হতে এতদিন অপেক্ষা

প্রসঙ্গত, সাত বছর আগে রংপুরের সাবেক সদর হাসপাতালের ১ দশমিক ৭৮ একর জমির ওপর ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল নির্মাণ করা হয়। ২০১৭ সালের ২১ নভেম্বর এ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে নির্মাণকাজ সম্পন্ন করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ ও মেসার্স অণিক ট্রেডিং করপোরেশন।

ভবন নির্মাণের জন্য দুই বছরের সময়সীমা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আড়াই মাস আগেই কাজ শেষ হয়।

২০২০ সালের ৮ মার্চ নবনির্মিত হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই বছর করোনা মহামারি শুরু হওয়ায় ভবনটি ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়।

তিনতলা মূল হাসপাতাল ভবনের প্রতিটি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এছাড়া চারতলা ভিত্তির তিনতলা সুপারিনটেনডেন্ট কোয়ার্টার নির্মাণ করা হয়েছে, যার প্রতিটি তলার আয়তন সিঁড়ি বাদে প্রায় দেড় হাজার বর্গফুট।

এছাড়া রয়েছে ছয়তলা ডক্টরস কোয়ার্টার, যার নিচতলায় গাড়ি পার্কিং এবং দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিটের আবাসন ব্যবস্থা রয়েছে। নির্মাণ করা হয়েছে ছয়তলা স্টাফ ও নার্স কোয়ার্টার, দুইতলা গ্যারেজ-কাম-ড্রাইভার কোয়ার্টার এবং বিদ্যুৎ সাবস্টেশনের জন্য পৃথক ভবন।

হাসপাতালের মূল ভবনের প্রথম তলায় রয়েছে জরুরি বিভাগ (ইমার্জেন্সি), আউটডোর, চিকিৎসকদের চেম্বার ও ল্যাব। দ্বিতীয় তলায় রয়েছে অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট। তৃতীয় তলায় রয়েছে ওয়ার্ড ও কেবিন।

হাসপাতালটি চালু হলে শিশুদের জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন সাধারণ ও বিশেষায়িত রোগের চিকিৎসা স্বল্প খরচে পাওয়া যাবে। এতে উত্তরাঞ্চলের শিশুদের চিকিৎসাসেবায় ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন রংপুরবাসী।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

ফলোআপ চেকআপে মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর

ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

​‘খুন তো করিনি, ঘুসিই তো মেরেছি’: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে চোখ রক্তাক্ত করে যুবকের ঔদ্ধত্য প্রকাশ

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণে পরিচ্ছন্নকর্মী, এমপির পরিদর্শনে ধরা

উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের কার্যক্রম জোরদারের নির্দেশ

১১

রংপুরে রিকশা ইউনিয়নের অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

১২

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, সাহিত্য-চিন্তক ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প: *পাওয়া না পাওয়ার গল্প*

১৩

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

১৪

চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে থেকে উদ্ধার, কারণ দর্শানোর নোটিশ

১৫

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৬

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর

১৭

২৫২ টাকায় কেনা ভারতীয় ইলিশ পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি!

১৮

নীলফামারীতে আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহনের চলাচল

১৯

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

২০