জনডাক ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালবৈশাখীতে ঘর হারিয়ে মানবেতর জীবন কাটানো আয়েশাকে নতুন ঘর উপহার দিল ‘বিন্দু’

মাসখানেক আগে এক কালবৈশাখী ঝড়ে নিজের একমাত্র টিনের ঘরটি ভেঙে চুরমার হয়ে যায় অসহায় আয়েশা বেগমের। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি। তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুকের উদ্যোগে প্রথমে এক প্রতিবেশীর বাড়িতে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তিনি আয়েশা বেগমকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আয়েশা বেগমের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।

 

আয়েশা বেগম রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া কসাইটারি গ্রামের বাসিন্দা। স্বামীহারা আয়েশার দুই ছেলে সন্তান থাকলেও তারাও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মায়ের জন্য নতুন ঘর নির্মাণের সামর্থ্য ছিল না।

 

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আয়েশা বেগম বলেন, ঝড়ে আমার একমাত্র ঘরটি ভেঙে যাওয়ার পর খুব কষ্টে দিন কাটছিল। বিন্দুর সহযোগিতায় এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারা আমার জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন। আমি তাদের জন্য সবসময় দোয়া করি।

 

‘বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য। আয়েশা বেগম ঝড়ে ঘর হারিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন। আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তার মাথার ওপর একটি নিরাপদ ছাদের ব্যবস্থা করতে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। যারা এই মানবিক কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

ঘর হস্তান্তর অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারেখ খন্দকার জয়, ইশরাত জাহান সুইটিসহ ‘বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠন’-এর সভাপতি শহিদুল ইসলাম সাগর, সদস্য সবুজ,আশিকুর রহমান, নাঈম, মুন্না, শাহিন, সজিব, নাহিদ, ওসমান, মিশুক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘খুন তো করিনি, ঘুসিই তো মেরেছি’: যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে চোখ রক্তাক্ত করে যুবকের ঔদ্ধত্য প্রকাশ

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণে পরিচ্ছন্নকর্মী, এমপির পরিদর্শনে ধরা

উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের কার্যক্রম জোরদারের নির্দেশ

রংপুরে রিকশা ইউনিয়নের অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, সাহিত্য-চিন্তক ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প: *পাওয়া না পাওয়ার গল্প*

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে থেকে উদ্ধার, কারণ দর্শানোর নোটিশ

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১০

ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর

১১

২৫২ টাকায় কেনা ভারতীয় ইলিশ পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি!

১২

নীলফামারীতে আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে যানবাহনের চলাচল

১৩

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

১৪

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

১৫

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

১৬

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

১৭

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

১৮

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৯

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

২০