জনডাক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামে কুকুরের কামড়ে নাহিদ মিয়া (৫) নামে এক শিশুর বাম হাতের বৃদ্ধাঙ্গুলি (বুড়ো আঙুল) বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের বাসিন্দা নয়ন মিয়ার ছেলে নাহিদ মিয়া বাড়ির পাশের রাস্তার ধারে খেলছিল। এ সময় হঠাৎ একটি কুকুর এসে তার ওপর আক্রমণ চালায়। কুকুরটি নাহিদের বাম হাতে কামড় দিলে তার বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া হাতের অন্যান্য আঙুলেও গুরুতর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, কাউনিয়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিশুরা প্রায়ই কুকুরের আক্রমণের ঝুঁকিতে থাকছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ৯৯

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

১০

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১১

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১২

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

১৪

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১৫

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

১৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৭

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৮

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৯

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০