জনডাক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও হুমকির অভিযোগ

রংপুরের কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে আদালতের ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, ধানের চারা রোপণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাসুদা খাতুন (৫৮) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর নাজিরদহ মৌজার ৩০ শতক জমি (আরএস খতিয়ান নং-৫৪, হাল দাগ নং-৮১৮৩) মাসুদা খাতুন ওয়ারিশ সূত্রে ও দলিল মূলে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমিটি তার নামে আরএস রেকর্ডভুক্ত এবং নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন।

 

​সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মোঃ আবুল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সিরাজুল ইসলামসহ প্রতিপক্ষের লোকজন জমিটি জোরপূর্বক দখলের পায়তারা চালায়। এতে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় আবেদন করলে আদালত জমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

 

​অভিযোগকারীর দাবি, আদালতের আদেশ তোয়াক্কা না করে গত ২৮ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় লাঠি-সোঠা নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধানের চারা রোপণ করে। এ সময় বাঁধা দিতে গেলে তাদের মারপিট, হাত-পা ভেঙে ফেলা এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

 

​ভুক্তভোগী মাসুদা খাতুন জানান, প্রতিপক্ষের ক্রমাগত হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। গৃহবন্দি অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর সুবিচারের আশায় তিনি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।

 

​ কাউনিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাব উদ্দিন  জানায়, লিখিত অভিযোগ পেয়েছি  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সচেতনতা কর্মসূচি

মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ

১০

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১১

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

১২

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩

মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের আশ্বাস সড়ক মন্ত্রীর, সংসদে প্রস্তাব তুলে ধরেন এমপি বেলাল

১৪

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শিকার

১৫

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

১৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৭

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৮

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৯

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০