জনডাক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশায় ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার খানখানাপুর রেলগেটে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় বাস ও অটোরিকশা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি আসার খবর পেয়ে খানখানাপুর রেলগেটের গেটম্যান রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। তবে ট্রেনের পেছনের গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে ধীরগতিতে এগিয়ে আসছিল। বিষয়টি বুঝতে না পেরে গেটম্যান ব্যারিয়ার তুলে দিলে অপেক্ষমাণ যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশা রেলক্রসিং পার হতে শুরু করে। এসময় বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো ওই যানবাহনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্বয় দত্ত জানান, ফরিদপুরের আমিরাবাদ বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ শেষে ট্রেনটি খুলনার উদ্দেশে ফিরছিল। খানখানাপুর রেলক্রসিং এলাকায় গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন (কাটিং) হয়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এবং রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, উদ্ধার অভিযান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

মিঠাপুকুরে প্রয়াত ইউপি সদস্যের পরিবারের উপর হামলা, গৃহবধূসহ আহত ৪

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির

১০

গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা

১১

রংপুরে বোরকার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারের চেষ্টা: ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১২

তিস্তার ভাঙনে ৮ বার ঘর সরিয়েছি এখন আর সরানোর জায়গাও নেই

১৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

১৫

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৬

পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে পাথর-বালু লোড আনলোড, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

১৭

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

১৮

জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

১৯

ট্রেনের বগির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা, নিহত ১

২০