Admin1234@
৭ জুন ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সাইফুল ইসলাম , কাউনিয়া ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বিগত কয়েক বছরে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। হাত রাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক।
সরেজমিনে গিয়ে জানাগেছ, উপজেলার ভায়ারহাট থেকে শুরু করে হারাগাছ পৌরসভা পর্যন্ত বিভিন্ন গ্রাম ও জনপদে সহজলভ্য হয়ে উঠেছে নানা ধরনের মাদকদ্রব্য। ফলে শিক্ষিত ও অল্পশিক্ষিত যুবসমাজের একটি বড় অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য পরিবারগুলোতে অশান্তির বীজ বপন হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের অবাধ বিস্তারের কারণে তরুণরা নেশার জগতে জড়িয়ে পড়ছে। এতে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ বেড়েই চলেছে। অভিভাবকদের মধ্যে এ নিয়ে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের মতে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অনেক অভিভাবক অভিযোগ করে বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। মাদকের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে বিপথে চলে যাচ্ছে।”সচেতন নাগরিকরা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি এবং যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক প্রতিরোধ সম্ভব। এছারাও রাজনৈতিক দলে কর্মী সমর্থক নেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি, সামাজিক বিভিন্ন সুরক্ষা প্রাপ্তিতে ডোপটেষ্ট বাধ্যতা মূলক করা প্রয়োজন।
এ কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

স্থানীয়দের দাবি, কাউনিয়াকে মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

বিশ্ব পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র থুতু ফেললেই জরিমানা: উপমুখ্যমন্ত্রী

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

কাউনিয়ায় অটোচার্জার যাত্রীর স্কুল ব্যাগে ছিলো ২৫ বোতল এসকাপ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

রংপুরের কাউনিয়ায় মাদকের ভয়াবহ ছোবল, যুবসমাজ বিপথে যাচ্ছে

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

১০

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে উলিপুরে জলবায়ু সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা

১১

জাপানে জন্মহারে সর্বোচ্চ পতন, পাঁচ বছরে কমেছে ৩১ লাখ মানুষ

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

১৩

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ

১৪

বিসিবি নির্বাচন আজ

১৫

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

১৬

মাঝরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী

১৭

গাইবান্ধায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

১৮

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?

১৯

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

২০