জনডাক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ কোটি ৭৩ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন প্রকল্পের কাজ শেষে ব্যয় না হওয়া ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

 

প্রকল্পের আওতায় ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত মান বজায় রেখে ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন করতে প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়। টানা বৃষ্টিপাতের কারণে প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

 

ইউএনও সানজিদা আক্তার বলেন, ‌‘সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।’

 

তিনি আরও জানান, বৃষ্টির কারণে অসমাপ্ত খননকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

 

এফটিপি/কামরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষা সচিবকে

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার শীর্ষে

১ কোটি ৭৩ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ইপিজেড কর্মীর, আহত মোটরসাইকেল চালক

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

আশুলিয়ায় বিদেশি অবৈধ ঔষধের গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

১০

সাভারে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

১২

কাউনিয়ায় কেওয়াইএসডিওতে ৩০ জনের নিয়োগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

১৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

১৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে : রুহুল কবির রিজভী

১৫

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে, জানালেন সংবিধান বিশেষজ্ঞরা

১৭

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ,সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

১৮

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কী পদত্যাগ করছেন

১৯

ঢাকায় একাধিক হোটেলে যাতায়াত ছিল এমপি নজরুলের

২০