২৪ জুলাই ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা গ্রামের দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাকারমাথা এলাকায় বিদ্যুতের লাইন সংস্কারের কাজ চলছিল। কাজের একপর্যায়ে লাইনে বিদ্যুৎ প্রবাহ থাকায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Source: https://moontimesnews.com/whole-country/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E%E0%A6%B8/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ইপিজেড কর্মীর, আহত মোটরসাইকেল চালক

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

আশুলিয়ায় বিদেশি অবৈধ ঔষধের গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

সাভারে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

কাউনিয়ায় কেওয়াইএসডিওতে ৩০ জনের নিয়োগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে : রুহুল কবির রিজভী

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে, জানালেন সংবিধান বিশেষজ্ঞরা

১১

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ,সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কী পদত্যাগ করছেন

১৩

ঢাকায় একাধিক হোটেলে যাতায়াত ছিল এমপি নজরুলের

১৪

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

১৫

ধামরাই থেকে এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৬

১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়

১৭

আশুলিয়া থেকে ২ পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

১৮

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৯

শিক্ষার মান উন্নয়নে নিয়ম বহির্ভূত কোনো কাজ হবে না: শিক্ষামন্ত্রী

২০