Admin1234@
২২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এরশাদুল হক, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের সভাপতি শহিদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কায়ুম হুদা, শহিদুল ইসলাম শিপন, আব্দুর রহমানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

আলোচনায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং পাঠদানের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

এছাড়াও মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমি সংবিধা রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাহাবুদ্দিন সুপ্পু

রংপুরে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা

ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মী, আদালতে জামিন

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

অটোনোমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত চুপ্পু, মাঝে মাঝে অচেতন হয়ে যান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

১০

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

১১

হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১২

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১৩

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১৪

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

১৫

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষা সচিবকে

১৬

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

১৭

সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার শীর্ষে

১৮

১ কোটি ৭৩ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ইপিজেড কর্মীর, আহত মোটরসাইকেল চালক

২০