Admin1234@
১৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন

‎ ‘ববি প্রতিনিধি

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের অংশ হিসেবে ‘জুলাই ৩৬ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটি” থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন শিক্ষক অব্যাহতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন শিক্ষকের অব্যাহতি না দিয়ে উল্টো তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেছেন বলে জানা গেছে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, স্মরণিকা কমিটির সদস্য থেকে অব্যাহতি চাওয়া ঐ তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহার এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কবির হাসান।

‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, জুলাই অভ্যুত্থানের স্মরণিকা প্রকাশের যুগান্তকারী উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুলাইয়ের একটা স্থায়ী দলিল সংরক্ষণের একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এমন একটি দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকদের অব্যাহতি চাওয়া হঠকারী সিদ্ধান্ত। তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ই জুলাই অভ্যুত্থানে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়।

‎জুলাই স্মরণিকা কমিটির একধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, স্মরণিকা কমিটিতে থাকা কিছু শিক্ষকের অসহযোগিতার কারনে কাজটি করতে দেরি হচ্ছে। এছাড়াও লেখাও কম জমা হয়েছে বিশেষ করে শিক্ষক-কর্মকর্তারা হাতেগোনা কয়েকটি লেখা দিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ায় লেখা জমা দেয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হবে বলে জানান।

‎এ বিষয় জানার জন্য উপরে উল্লেখিত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহারকে একাধিকবার কল দিয়ে বিষয়টি জানার চেষ্টা করলেও কেনো সাড়া পাওয়া যায়নি।

স্মরণিকা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা বলেন, আমাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ার কারনে সময় ১৫দিন বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে। কে বা কোন শিক্ষকরা অব্যাহতির আবেদন করেছেন কি না সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুম অর রশিদকে একাধিকবার কল দিয়ে যোগাযোগ সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতাসহ বিতর্কের ঝড়

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াত এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়ানো হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমি সংবিধা রক্ষা করেছি, কোনো অপরাধী নই: সাহাবুদ্দিন সুপ্পু

রংপুরে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষে আলোচনা সভা

ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মী, আদালতে জামিন

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেয়ায় লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এডিস মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শিখতে ব্রাজিল যাচ্ছেন ৪ সরকারি কর্মকর্তা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

১০

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১১

অটোনোমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত চুপ্পু, মাঝে মাঝে অচেতন হয়ে যান

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

১৩

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

১৪

হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১৫

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১৬

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

১৭

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষা সচিবকে

১৯

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

২০